সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক | চ্যানেল খুলনা

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগীকে আটক করা হয়েছে। আজ (শনিবার, ২৯ নভেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আজ শনিবার (২৯ নভেম্বর) ভোর ৬ টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবাড়িয়া কর্তৃক ঐ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম দুই সহযোগী ফারুক বেপারী (৩০) এবং ইমদাদুল বেপারী (২৭) কে আটক করা হয়। আটককৃতরা বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, কোস্ট গার্ডের এ ধরনের সাঁড়াশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে। এ অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারিরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন।

বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যু মুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত

ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।