সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কোনো মেজরের বাঁশির ফুঁতে দেশ স্বাধীন হয়নি: প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

কোনো মেজরের বাঁশির ফুঁতে দেশ স্বাধীন হয়নি: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জাতির পিতার নাম আর মুছে ফেলা সম্ভব হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই। এসময় শেখ হাসিনা বলেন, কোনো মেজরের বাঁশির ফুঁতে স্বাধীন হয়নি বাংলাদেশ।

লন্ডনে জাতির পিতার গোপন দলিলের ওপর সংকলিত বইয়ের ইংরেজি ভাষায় অনূদিত প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চে যেসব গোপন নথি ছিল, সেসব নিয়ে দেশের পর এবার বিদেশেও বই প্রকাশিত হলো ইংরেজি ভাষায়।
লন্ডন সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে, সিক্রেট ডকুমেন্টস শীর্ষক এই প্রকাশনা ইংরেজি ভাষায় ছেপেছে ব্রিটিশ প্রকাশনা সংস্থা টেইলর অ্যান্ড ফ্রান্সিস। যার ৭ খণ্ডের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সঙ্গে ছিলেন জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা ও নাতনি সায়মা ওয়াজেদ পুতুল।

লন্ডনের বিখ্যাত পুস্তক প্রকাশক টেইলর অ্যান্ড ফ্রান্সিস বইটি প্রকাশের পর এই সংকলন আন্তর্জাতিক মান পেল জানিয়ে শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জাতির পিতার সংগ্রাম সম্পর্কে অবগত হওয়া যায়।

গুরুত্বপূর্ণ তথ্যসংবলিত এই সংকলনের মাধ্যমে নতুন প্রজন্ম ত্যাগের ইতিহাসের পাঠ নিতে পারবেন বলেও মনে করেন বঙ্গবন্ধুকন্যা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

রিকশাচালকের ছেলের সুইডেনযাত্রায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।