সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কোনো পেশি শক্তি শান্তিপূর্ণ ভোটের বাঁধা হতে পারবে না : সরদার মুজিব | চ্যানেল খুলনা

কোনো পেশি শক্তি শান্তিপূর্ণ ভোটের বাঁধা হতে পারবে না : সরদার মুজিব

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সরদার মুজিব বলেছেন, কোনো পেশি শক্তি শান্তিপূর্ণ ভোটের বাঁধা হতে পারবে না। ভোট হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তালা বাজারে নিজের দোলনা প্রতিকের পক্ষে জনসংযোগ করেছেন তিনি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বাগানে অনেক যোগ্য ও মেধাবী ফুল ফুটেছে। এর মধ্য থেকে সেরা ফুলটি বেঁছে নিতে চাই। সে কারণে যদি কোনো যোগ্য প্রার্থী সতন্ত্র নির্বাচন করে সে ক্ষেত্রে দল আপত্তি করবে না। আশা করি আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ আমার পক্ষে থাকবে। আমি বিশ^াস করি আগামী ৭ জানুয়ারী তালা কলারোয়ার মানুষ আমাকে সেবক হিসেবে বেঁছে নিবেন।

এসময় তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম খাঁ, তালা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহিনুর রহমান খাঁ, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জাহিদুর রহমান লিটু, খলিসখালী ইউপি সদস্য সুবির দাশ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী রিয়াজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রব, লিয়াকত হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আলিমসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এরআগে তিনি, কলারোয়া উপজেলার কাজিরহাট, তালার পাটকেলঘাটায় গণসংযোগ করেন ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।