সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কেসিসি কাউন্সিলর টোনার পিতার ইন্তেকাল এবং দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

কেসিসি কাউন্সিলর টোনার পিতার ইন্তেকাল এবং দাফন সম্পন্ন

এ জি রানা:: নগরীর ১৩ নং ওয়ার্ড আ’লীগের উপদেষ্টা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এসএম মোর্শেদ আহমেদ মনি এবং কেসিসি কাউন্সিলর এসএম খুরশিদ আহমেদ টোনার পিতা শেখ সুলতান আহমেদ (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। আজ শুক্রবার (০৯ জুলাই) সকাল ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে খালিশপুরস্থ চরের হাটের বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বাদ আসর রোলিং জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এবং জানাযা শেষে মরহুমকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, সুলতান আহমেদের মৃত্যুর সংবাদ পেয়ে নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম শোকাহতদের পাশে যান। সেখানে নেতৃবৃন্দ কিছু সময় অবস্থান করেন এবং ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা একেএম সানাউল্লাহ নান্নু, মনিরুল ইসলাম বাশার, বীরমুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মো. মনিরুজ্জামান, মো. ডালিম হাওলাদার, জিয়াউল আলম খান খোকন, হুমায়ূন কবীর, মো. সফিউল্লাহ, আসলাম আলী, জাকির হোসেন, আলী আহমেদ, কাউন্সিলর পারভীন আক্তার, সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে নেতৃবৃন্দ জানাযা ও দাফন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

অপরদিকে, সুলতান আহমেদের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, মহানগর আ’লীগ নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আ’লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলার সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, খালিশপুর থানা শাখার সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।