সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কেসিসি’র সদ্য বিদায়ী সহকারী প্রকৌশলী হোসেনের বিরুদ্ধে দুদকের মামলা | চ্যানেল খুলনা

জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে

কেসিসি’র সদ্য বিদায়ী সহকারী প্রকৌশলী হোসেনের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)এর সাবেক সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ আয়ের জন্য মামলা করেছে দুদক। দীর্ঘ তদন্ত শেষে বুধবার দুদক খুলনার উপপরিচালক আব্দুল মাজেদ বাদী হয়ে খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে মামলাটি আজ নথিভুক্ত হয়েছে যার নাম্বার ০৪/২২। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ এর দুই ধারায় ও ২৭ এর ০১ ধারায় মামলাটি হয়েছে। দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২৬ জুন দুদক, খুলনা উপ-পরিচালক (মানি লন্ডালিং) মো. আব্দুল মাজেদ বাদী হয়ে এক কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৪১৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক, কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। শেখ মোহাম্মদ হোসেন বর্তমানে খালিশপুর রোড নং- ১৯, বাড়ি নং ১২ এর বাসিন্দা। চলতি বছরের জানুয়ারী মাসে তিনি চাকরি থেকে অবসরে গেছেন।
আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, মামলায় শুনানীতে হাজির হওয়ার জন্য তাকে নোটিশ দেওয়া হবে। নির্দিষ্ট তারিখে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় এবার মিস টার্গেটে রিকশাচালক গুলিবিদ্ধ

দুর্নীতির মামলায় যুবলীগের সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

ঢাকা আন্তঃজেলা চোর সর্দার মিঠু গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।