সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেন সারোগেসির মাধ্যমে মা হলেন শিল্পা? | চ্যানেল খুলনা

কেন সারোগেসির মাধ্যমে মা হলেন শিল্পা?

চ্যানেল খুলনা ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। আবারো মা হয়েছেন তিনি। সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। ২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা। ২০১২ সালে তাদের ছেলে ভিয়ান রাজ কুন্দ্রার জন্ম হয়। গত ফেব্রুয়ারিতে সারোগেসির মাধ্যমে শিল্পার মা হওয়ার পর থেকেই এ নিয়ে বলিপাড়ায় আলোচনা চলছে।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে শিল্পা শেঠি বলেন, “ভিয়ানের জন্মের পর অনেকদিন বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু যখনই অন্তঃসত্ত্বা হতাম ‘এপিএলএ’ নামে একটা অটো ইমিউন রোগে ভুগতাম। তাই কয়েকবার আমার গর্ভপাত হয়। এটিই সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার মূল কারণ।”

এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি চাইনি ভিয়ান একা একা বড় হোক। আমারও আরেকটি বোন আছে, তাই ভাই-বোন থাকা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝি। এর বিকল্প পরিকল্পনাও ছিল কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এক সময় বাচ্চা দত্তক নেওয়ার কথা ভেবেছিলাম এবং আবেদনও করেছিলাম। চার বছর অপেক্ষায় থেকেছি, কিন্তু পরবর্তী সময়ে সেটি হয়নি। বিরক্ত হয়ে সারোগেসির পথ বেছে নিয়েছি।’

শিল্পা জানান, তৃতীয় চেষ্টায় তাদের মেয়ের জন্ম হয়েছে। এই অভিনেত্রী মেয়ের নাম রেখেছেন সামিশা শেঠি কুন্দ্রা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।