সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খুলনা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল দশটায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান।

সভায় মার্চ মাসের মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন অপরাধের চিত্র পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নগরের তালিকাভুক্ত সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

পুলিশ কমিশনার নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি মার্চ মাসে সন্তোষজনক দায়িত্ব পালন করায় বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন ও অর্থ এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।