সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কৃষক আন্দোলনে ২২ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

কৃষক আন্দোলনে ২২ জনের মৃত্যু

দিল্লি সীমান্তে চলমান কৃষক আন্দোলনে গেল ২০ দিনে ২২ প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে। কৃষি সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্বদানকারী সংযুক্ত কিষাণ মোর্চা বিষয়টি নিশ্চিত করেছে।

বিক্ষুব্ধ কৃষকরা বলছেন, শৈত্যপ্রবাহে ঠাণ্ডাজনিত কারণে এসব মৃত্যু হয়েছে। তিকরি ও সিঙ্ঘু সীমান্তে চাষিদের প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে লড়তে হচ্ছে।

মোদি সরকারের প্রবর্তিত কৃষি খাতে সংস্কারের প্রতিবাদে বিদ্রোহ করছেন কৃষকরা। তারা বলছেন, নতুন আইন করপোরেট খাতে সমৃদ্ধি বয়ে আনবে। এতে খামারি সম্প্রদায় উপকৃত হবে না।

জ্যেষ্ঠ কংগ্রেস নেতা চিদাম্ব্রম বলছেন, দিল্লিতে প্রচণ্ড শীতে কৃষকরা ২০ দিন আন্দোলন করার পরও সরকার নিজের অবস্থান পাল্টাচ্ছে না। তারা দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। তাদের অনুতপ্তের লেশমাত্র নেই। এটা খুবই পীড়াদায়ক।

তিনি বলেন, সরকারের উচিত উচ্চ স্থান থেকে নিচে নামা এবং দ্রুত কৃষকদের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাজধানীতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে চলতি বছর সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

অল ইন্ডিয়া কিষাণ সভার নেতা হান্নান মোল্লা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কৃষকদের উদ্ভূত শংকায় কর্ণপাত করছে না কেন্দ্রীয় সরকার। যারা কৃষি বিলের বাতিলের দাবি জানাচ্ছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।