সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েট, চুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষা ৬ আগষ্ট অনুষ্ঠিত হবে | চ্যানেল খুলনা

কুয়েট, চুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষা ৬ আগষ্ট অনুষ্ঠিত হবে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২১-২০২২ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ৬ আগস্ট শনিবার অনুষ্ঠিত হবে। প্রকৌশল গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় কুয়েট, চুয়েট এবং রুয়েটের ২০২১-২০২২ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা ২০২১-২০২২ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে সেন্ট্রাল ভর্তি কমিটি গঠন করা হয়েছে। সেখানে সভাপতি ও সদস্য-সচিবসহ কুয়েটের ৫ জন এবং চুয়েট ও রুয়েটের ৪ জন করে সদস্যসহ সর্বমোট ১৩ জন সদস্য রয়েছেন এবং কুয়েটের নেতৃত্বে এই সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ২০২০-২০২১ ইং শিক্ষাবর্ষের কুয়েট, চুয়েট ও রুয়েট এর ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা ও ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।