সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপিত | চ্যানেল খুলনা

কুয়েটে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সর্ব কনিষ্ঠ পুত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ১৮ অক্টোবর সকাল ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সম্মুখে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। সকাল সাড়ে ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় । এছাড়া সন্ধ্যা ৬টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শহীদ শেখ রাসেলের জীবনভিত্তিক ডকুমেন্টারী প্রদর্শন এবং শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
উল্লেখিত সকল কর্মসূচি সরকারের জারীকৃত স্বাস্থ্যবিধি নির্দেশিকা অনুসরণ করে অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।