সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে রেজিস্ট্রার হিসেবে প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এর যোগদান | চ্যানেল খুলনা

কুয়েটে রেজিস্ট্রার হিসেবে প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এর যোগদান

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রেজিস্ট্রার হিসেবে প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা যোগদান করেছেন। ১৭ জুলাই রবিবার তিনি রেজিস্ট্রার পদে যোগদান করেন। উল্লেখ্য, তিনি গত ৫ মার্চ ২০২১ইং তারিখ থেকে ১৬ জুলাই ২০২২ইং তারিখ পর্যন্ত কুয়েটে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা ২০০১ সালে বিআইটি কাউন্সিলের উপ প্রকল্প পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিআইটি সমূহ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হলে তিনি গত ১ সেপ্টেম্বর ২০০৩ইং তারিখ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনে উপ প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি কুয়েটে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর কার্যালয়ে গত ১ জুলাই ২০০৭ইং তারিখ থেকে ২৪ মে ২০১৭ইং তারিখ পর্যন্ত উপ-পরিচালক এবং ২৫ মে ২০১৭ইং তারিখ থেকে ৪ মার্চ ২০২১ইং তারিখ পর্যন্ত অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।