সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে মঙ্গলবার উদযাপিত হবে বিশ্ববিদ্যালয় দিবস ২০২০ | চ্যানেল খুলনা

কুয়েটে মঙ্গলবার উদযাপিত হবে বিশ্ববিদ্যালয় দিবস ২০২০

আগামী ০১ সেপ্টেম্বর, ২০২০ মঙ্গলবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠা বার্ষিকী বিশ^বিদ্যালয় দিবস। ভৈরব-রূপসা বিধৌত এ পাদপীঠে দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর জাকজমকপূর্ণভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করলেও করোনা মহামারীর বর্তমান পরিস্থিতিতে এবছর সংক্ষিপ্ত আয়োজন গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন ও বিশ^বিদ্যালয় দিবস উদ্বোধন, বৃক্ষ রোপন, মাছের পোনা অবমুক্তকরণ, কুয়েটের অর্জনঃ অতীত, বর্তমান ও ভবিষ্যত-প্রেজেন্টেশন (তঙঙগ এর মাধ্যমে), আলোচনা সভা (তঙঙগ এর মাধ্যমে), দোয়া মাহ্্ফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। উল্লেখ্য, ২০০৩ সালের পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এবছর ১৭তম বর্ষপূর্ণ করছে এ বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর। তিঁনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করে দিবসটি পালনের অনুষ্ঠানে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।-সংবাদ বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।