সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে “ক্যারিয়ার গোল ইন টেক্সটাইল এন্ড আরএমজি সেক্টর” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে “ক্যারিয়ার গোল ইন টেক্সটাইল এন্ড আরএমজি সেক্টর” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগের আয়োজনে “ক্যারিয়ার গোল ইন টেক্সটাইল এন্ড আরএমজি সেক্টর” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০১ অক্টোবর রবিবার সকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “বাংলাদেশের টেক্সটাইল শিল্পের বিকাশে কুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধরণের সেমিনারের মাধ্যমে ভবিষ্যতে করণীয় সম্পর্কে শিক্ষার্থীরা আরো উন্নত ধারনা পাবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মাসকো গ্রæপের নির্বাহী পরিচালক প্রকৌশলী মাহবুব মতিন এবং সভাপতিত্ব করেন টিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব। সেমিনারে টিই বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।