সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে ‘উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ এবং সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে ‘উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ এবং সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যৌন নিপীড়ন নিরোধ ও অভিযোগ কমিটির আয়োজনে ‘উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ এবং সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০২ জুলাই শনিবার রোকেয়া হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. এ বি এম মামুন জামাল। সভাপতিত্ব করেন মানবিক বিভাগের বিভাগীয় প্রধান এবং যৌন নিপীড়ন নিরোধ ও অভিযোগ কমিটির সভাপতি প্রফেসর ড. রাজিয়া খাতুন। সেমিনারে ¯øাইড শো এর মাধ্যমে প্রজেক্টর স্ক্রীনে প্রেজেন্টেশন উপস্থাপন করেন যৌন নিপীড়ন নিরোধ ও অভিযোগ কমিটির সদস্য এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ নাছরিন আক্তার। রোকেয়া হলের সহকারী প্রভোস্ট এবং যৌন নিপীড়ন নিরোধ ও অভিযোগ কমিটির সদস্য-সচিব স্বর্ণা বিনতে কাদির এর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যৌন নিপীড়ন নিরোধ ও অভিযোগ কমিটির সদস্য এবং খুলনা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান এবং এ্যাডভোকেট নাহিদ সুলতানা। সেমিনারে বিশ^বিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা অংশগ্রহন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।