সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে আন্তর্জাতিক নারী দিবস পালিত | চ্যানেল খুলনা

কুয়েটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর রোকেয়া হলের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আয়োজনে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে হল প্রাঙ্গণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের একটিং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার। এসময় বক্তারা বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই, সর্বক্ষেত্রেই তাদের বিচরণ পুরুষদের সমানতালে এগিয়ে চলেছে। দেশের সার্বিক উন্নয়নের জন্য নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, রোকেয়া হলের সহকারী প্রভোস্ট আয়শা সিদ্দিকা এবং রোকেয়া হলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।