সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে ‘অনলাইন পেমেন্ট সার্ভিস’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে ‘অনলাইন পেমেন্ট সার্ভিস’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কার্যক্রমসমূহ পূর্ণাঙ্গ অটোমেশনের আওতাভূক্তকরণের অংশ হিসেবে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন ফি, লাইব্রেরী ফিসহ অন্যান্য ফি/চার্জ/পেমেন্ট জমা প্রদান কার্যক্রম অটোমেশনের আওতায় আনার জন্য ‘অনলাইন পেমেন্ট সার্ভিস’ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ০৩ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১১ টায় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে ‘অনলাইন পেমেন্ট সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ‘অনলাইন পেমেন্ট সার্ভিস’ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এর ফলে শিক্ষার্থীদের বিড়ম্বনা অনেকাংশে হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এবং রেজিস্ট্রার জি এম শহিদুল আলম। পরিচালক (পরিকল্পনা উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লাইব্রেরীয়ান মোঃ আক্কাস উদ্দিন পাঠান, সেবাদানকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস এর হেড অফ ইঞ্জিনিয়ারিং
মোঃ ইফতেখার আলম ইশহাক। এসময় অনুভূতি প্রকাশ এবং ‘অনলাইন পেমেন্ট সার্ভিস’ এর মাধ্যমে লাইব্রেরী ফি প্রদান করেন লেদার
ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নাজমুল সাকিব ফাহিম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও
শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।