সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটের ১৬তম বর্ষপূতি পহেলা সেপ্টেম্বর | চ্যানেল খুলনা

বর্ণাঢ্য র‌্যালিসহ নানা আয়োজন

কুয়েটের ১৬তম বর্ষপূতি পহেলা সেপ্টেম্বর

চ্যানেল খুলনা ডেস্কঃ খুূলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) ১৬তম বর্ষপূতি ১ সেপ্টেম্বর। এ দিনটি উদ্যাপনে ক্যাম্পাসে চলছে সাজ সজ্জার কাজ। প্যানা, ফেস্টুন, প্লাকার্ড, প্রশাসনিক ভবনসহ প্রধান প্রধান ভবনে আলোক সজ্জা, আলপনাসহ সাজানো হচ্ছে বর্ণিল সাজে। প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপনে কর্তৃপক্ষ গ্রহণ করেছে বিভিন্ন কর্মসূচি।
২০০৩ সালের ১ সেপ্টেম্বর সাবেক বিআইটি থেকে রূপান্তর করা হয় কুয়েট। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো আগামী ১ সেপ্টেম্বর রবিবার উদ্যাপিত হবে বিশ্ববিদ্যালয় দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
দিবসটি উদ্যাপন উপলক্ষে ১ সেপ্টেম্বর সকাল সোড় ৯টায় প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ, পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি শুরু হবে। সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা, সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী, পৌনে ১১টায় কুয়েটের অর্জনঃ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ-প্রেজেন্টেশন, বেলা ১১টা ২০ মিনিটে আলোচনা সভা, দুপুর পৌনে ১টায় বৃক্ষ রোপণ কর্মসূচি, ১টায় বিরতি, বিকেল ৩টায় দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাবসমুহ উন্মুক্তকরণ, বিকেল ৪টায় প্রীতি ফুটবল ম্যাচ (শিক্ষক বনাম ছাত্র), বিকেল সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং সন্ধ্যা ৭টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠান।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।