সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় শিশু ও নারী উন্নয়নে বিটিভির বহিরাঙ্গণ অনুষ্ঠান | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় শিশু ও নারী উন্নয়নে বিটিভির বহিরাঙ্গণ অনুষ্ঠান

‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত বহিরাঙ্গণ অনুষ্ঠান শনিবার রাতে কুষ্টিয়া কুমারখালী চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় সচিব বলেন, বাংলাদেশের জনসংখ্যার এক বিশাল অংশ জুড়ে আছে নারী ও শিশু। সকল ক্ষেত্রে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা জাতীয় উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে অপরিহার্য। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। এই লক্ষ্যে আমাদের দক্ষ মানব সম্পদে গড়ে তুলতে হবে।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মোঃ আনছার আলী, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

এছাড়া রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন কুষ্টিয়া জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। পরে স্থানীয় সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক সহায়তা ও কল্যাণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

কুষ্টিয়ায় রমজানে ক্যারম খেলা, টিভি দেখায় নিষেধাজ্ঞা

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে দুদক ও স্বাস্থ্য বিভাগের তদন্ত

দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।