সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ার ডিসি করোনায় আক্রান্ত | চ্যানেল খুলনা

কুষ্টিয়ার ডিসি করোনায় আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধিঃকুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা থেকে জ্বর ও সর্দি অনুভব করলে শনিবার (৬ জুন) সকালে তিনি নমুনা দেন। নমুনা পরীক্ষায় বিকেলে ফল পজিটিভ আসে। জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের করোনা পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম।

কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত বলেন, ডিসি সুস্থ আছেন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। সুস্থতার জন্য জেলা প্রশাসক মো. আসলাম হোসেন সবার দোয়া চেয়েছেন।

আহমেদ সাদাত বলেন, দেশে করোনা ধরা পড়ার পর থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন অসহায় মানুষের পাশে ছিলেন। শুক্রবার ছুটির দিনেও তিনি অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

এদিকে, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাব থেকে আরও সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে কুষ্টিয়ায় ১১১ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।