
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগ তুলে পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামীম (৬৫) হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ দুই এজাহারভুক্ত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর শুনানি শেষে বিচারক এনায়েতুল কবির তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিন আবেদনকারী দুই আসামি হলেন কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাজা আহম্মেদ ও দৌলতপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আসাদুজ্জামান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


