সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় তারা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করবেন।ইরানভিত্তিক সংবাদমাধ্যম ‘পার্সটুডে’ এক প্রতিবেদনে জানিয়েছে, আজ বুধবার এক দিনের এ সফরে তারা পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। এ সময় কাশ্মীর ইস্যু গুরুত্ব সহকারে আলোচনা করা হবে।

এর আগে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিশেষ কাশ্মীর সেলের উদ্বোধনী বৈঠকে যোগ দেয়ার আগে সংসদ ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের আজকের সফর প্রসঙ্গে কোরেশি বলেন, ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির এই দুই প্রধান দেশের প্রতিনিধিরা বুধবার ইসলামাবাদে আসছেন।

শাহ মেহমুদ কোরেশি বলেন, এই দুটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সামনে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি ও কাশ্মীরে ভারতের সর্বশেষ কর্মকাণ্ড তুলে ধরা হবে। এখনো কাশ্মীরে কারফিউ অব্যাহত রয়েছে। গত কয়েকদিনে এই দুটি দেশের ক্রাউন প্রিন্সদের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তারই ফল হিসেবে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান সফরে আসছেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।