সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কালিয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা | চ্যানেল খুলনা

কালিয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার চর জয়নগর গ্রামের সৌদি প্রবাসী আকরাম শেখকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (১২ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার নড়াগাতী থানার চর জয়নগর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। আকরাম শেখ উপজেলার জয়নগর ইউনিয়নের চর জয়নগর গ্রামের হেকমত শেখের ছেলে।

জানা যায়, তিন মাসের ছুটিতে সৌদি প্রবাসী আকরাম শেখ দেশে এসেছিলেন। চর জয়নগর গ্রামের হেকমত শেখ ও আনসার জমাদ্দার গ্রুপের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার রাত সাড়ে ৭টার দিকে আকরাম শেখ তফসিরের চায়ের দোকানে চা খেতে যান। এসময় প্রতিপক্ষ আনসার জমাদার গ্রুপের ১৫-২০ জনের একটি দল আকরাম শেখের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে আকরামের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। অপরদিকে নড়াগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এদিকে সৌদি প্রবাসী আকরাম শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে, হেকমত শেখ গ্রুপের লোকজন আনসার জমাদ্দার সমর্থিতদের আন্তত ৮টি বাড়ি-ঘর ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

এ প্রসঙ্গে উপজেলার নড়াগাতী থানার ওসি মো.শরিফুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

য়া উপজেলার চর জয়নগর গ্রামের সৌদি প্রবাসী আকরাম শেখকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (১২ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার নড়াগাতী থানার চর জয়নগর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। আকরাম শেখ উপজেলার জয়নগর ইউনিয়নের চর জয়নগর গ্রামের হেকমত শেখের ছেলে।

জানা যায়, তিন মাসের ছুটিতে সৌদি প্রবাসী আকরাম শেখ দেশে এসেছিলেন। চর জয়নগর গ্রামের হেকমত শেখ ও আনসার জমাদ্দার গ্রুপের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার রাত সাড়ে ৭টার দিকে আকরাম শেখ তফসিরের চায়ের দোকানে চা খেতে যান। এসময় প্রতিপক্ষ আনসার জমাদার গ্রুপের ১৫-২০ জনের একটি দল আকরাম শেখের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে আকরামের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। অপরদিকে নড়াগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এদিকে সৌদি প্রবাসী আকরাম শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে, হেকমত শেখ গ্রুপের লোকজন আনসার জমাদ্দার সমর্থিতদের আন্তত ৮টি বাড়ি-ঘর ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

এ প্রসঙ্গে উপজেলার নড়াগাতী থানার ওসি মো.শরিফুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

নড়াইল আরও সংবাদ

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আ.লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

কালিয়ায় ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি

কালিয়ায় ডোবায় ভাসছিলো নারীর অর্ধগলিত লাশ

নড়াইলে ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।