সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কালিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কালিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

oplus_0

নড়াইলে কালিয়া উপজেলার পহরডাঙ্গা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকালে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন কৃষক দলের উদ্যেগে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক এসএম নূরে আলম সাজ্জাদ নয়নের সঞ্চালনায় ও পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি বি,এম নজরুল ইসলাম কাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক মো. নবীর হোসেন, বিশেষ অতিথি হিসাবে জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল কবির চঞ্চল, নড়াগাতী থানা কৃষক দলের আহ্বায়ক লিটন সিকদার, সদস্য সচিব মিন্টু ঘোষ, নড়াগাতি থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাখায়েত হোসেন ঝুনু, নড়াগাতী থানা মহিলা দলের সভাপতি নাদিরা আকতার জোসনা মল্লিক।

এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কুবাদ সিকদার, নড়াগাতী থানা যুবদলের সদস্য আলিম শেখ,বিএনপি নেতা ইকবাল সিকদার,সমাজপতি আবুল বাসার শেখ,বিএনপি নেতা সবুজ শেখ প্রমুখ।

এ সময় বক্তারা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কৃষকদের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন ও শেখ হাসিনার শাসনামলে দুঃশাসনের বিভিন্ন দিক তুলে ধরেন। এবং আগামী নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড-চাঁদাবাজি, অপরাধ দমনে সাঁড়াশি অভিযান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।