সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কালিগঞ্জে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ | চ্যানেল খুলনা

কালিগঞ্জে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

কালিগঞ্জের পল্লীতে পিটিয়ে হত্যার পরে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামে ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে প্রেরণ করেছেন।

থানা ও স্থানীয়দের দেওয়া তথ্যে জানাগেছে, নীলকন্ঠপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র আবির হোসেন বাবু (২৮) কে পিটিয়ে হাত ও পায়ের নক উপড়ে ফেলে নিঃসংস্ব ভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার (২ নভেম্বর) রাতে পরিকল্পিতভাবে হত্যার স্বীকার বাবুর বসত বাড়ীর ১শ গজ দুরে পুকুর পাড়ে গাছের ডালে স্ত্রীর ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে হত্যাকারীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে প্রতিবেশীর বাবুর লাশ ঝুলতে দেখে স্থানীয় মেম্বর ও চেয়ারম্যানকে অবহিত করে। খবর পেয়ে তারা সরেজমিনে গিয়ে বিষয়টি থানা পুলিশকে জানান। সকাল ৯ টায় থানার উপ পরিদর্শক জিয়ারত আলীসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসেন এবং লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে উপ পরিদর্শক জিয়ারত আলীর নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন লাশের আলামতে সন্দেজনক তবে আত্মহত্যা না।

ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন বলেন বাবুকে পুর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তদন্ত পুর্বক হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হোক। ইউপি সদস্য খলিল বলেন হত্যার স্বীকার বাবু সোমবার সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত বাঁশতলা বাজারে চায়ের দোকানে ছিল।

পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।