সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কার পার্কে সেনাদের ঠাঁই, ক্ষমা চাইলেন বাইডেন | চ্যানেল খুলনা

কার পার্কে সেনাদের ঠাঁই, ক্ষমা চাইলেন বাইডেন

অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ওয়াশিংটনে আসা ন্যাশনাল গার্ড সদস্যদের কার পার্কে বিশ্রাম নিতে বাধ্য করার ঘটনায় ক্ষমা চেয়েছেন সদ্যশপথ নেয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার প্রেসিডেন্ট বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে সারা দেশ থেকে ওয়াশিংটন ডিসিতে ২৫ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছিল।

পরদিন বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায় ন্যাশনাল গার্ডের বেশ কয়েকজন সদস্য অনুষ্ঠান স্থলের কাছের একটি গাড়ি রাখার গ্যারেজে শুয়ে আছেন।

এ ঘটনায় রাজনীতিকরা ক্ষোভ প্রকাশ করেন। কয়েকটি রাজ্যের গভর্নর নিজ নিজ সেনাদের ডেকে পাঠিয়েছেন।

প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধানকে ডেকে ক্ষমা চেয়েছেন এবং এ বিষয়ে তিনি কী করতে পারেন তা জানতে চেয়েছেন।

ফার্স্টলেডি জিল বাইডেন নিজে সেনাদের সঙ্গে দেখা করে তাদের ধন্যবাদ দিয়েছেন। তিনি সেনাদের জন্য উপহার হিসেবে হোয়াইট হাউস থেকে বিস্কুট নিয়ে যান।

ফার্স্টলেডি বলেন, আপনারা আমাকে এবং আমার পরিবারকে সুরক্ষিত রেখেছেন। আমি আজ এখানে এসেছি আপনাদের ধন্যবাদ দিতে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস নেতাদের অবস্থান

৫০ বার চাকরির পরীক্ষায় ব্যর্থ, সরি লিখে স্বর্ণপদকজয়ীর আত্মহত্যা

লাদাখে বাবার অনশনে গিয়েছিলেন ইন্দিরা, ছেলে সোনম ওয়াংচুককে তুলে নিল পুলিশ

ভারতে প্রথমবারের মতো চালু হলো হাইড্রোজেনচালিত ট্রেন

ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ সাইফুল্লাহর, বাংলাদেশিদের পাচার মামলার বিচার শুরু টেক্সাসে

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।