সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কারাভোগ শেষে ১৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ | চ্যানেল খুলনা

কারাভোগ শেষে ১৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ

ভাল কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার ১৯ বাংলাদেশী নারী-পুরুষকে উদ্ধারের দীর্ঘ চার বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তাদের হস্তান্তর করে। পুলিশ আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে তিনটি এনজিও সংস্থ্যার হাতে তুলে দিয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটকের পর এরা ভারতের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছিল। এসময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দুতাবাস কর্মকর্তারাসহ প্রশাসনিক ও এনজি সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি যশোর, নড়াইল, সাতক্ষীরা, বাহেরহাট ও চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল। পরে দাদালরা তাদের দেওয়া কথা না রেখে নানান ঝুকিপূর্ন কাজে বাধ্য করে। এসময় কেউ জীবন বাঁচাতে স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেয় আবার কাউকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ আটক করেছিল। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় নাগরীকতা যাচায় শেষে তারা দেশে ফিরে আসে। আইনী সহয়তা ও পরিবারের কাছে পৌঁছে দিতে এনজিও সংস্থ্যা তাদের গ্রহন করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।