সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কারাগারে আশিষ রায়, ১০ এপ্রিল জামিন শুনানি | চ্যানেল খুলনা

কারাগারে আশিষ রায়, ১০ এপ্রিল জামিন শুনানি

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে বিচারক আগামি ১০ এপ্রিল জামিন শুনানির তারিখ ধার্য করেছেন।

এরআগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর শামীম হোসেন সংশ্লিষ্ট থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আশিষ রায় চৌধুরীকে আদালতে হাজির করেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।
আসামির পক্ষে অ্যাডভোকেট সেলিম আশরাফ চৌধুরী জামিন আবেদন করেন। তবে শুনানির জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেই জানিয়ে ১০ এপ্রিল জামিন শুনানির প্রার্থণা করেন।
আদালত নিবেদন মতে জামিন শুনানির তারিখ ১০ এপ্রিল ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন এসব তথ্য জানান।
তবে এদিন আশিষ রায়কে আদালতে তোলা হয়নি। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর গুলশান থেকে সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে (৬৩) গ্রেফতার করা হয়। এ সময় ওই বাসা ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের ঘটনায় বুধবার রাতে র‌্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।