সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কামালকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে গণতান্ত্রিক আন্দোলনে বিজয় ছিনিয়ে আনতে হবে : বিএনপি নেতা হেলাল | চ্যানেল খুলনা

কামালকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে গণতান্ত্রিক আন্দোলনে বিজয় ছিনিয়ে আনতে হবে : বিএনপি নেতা হেলাল

প্রয়াত ছাত্রনেতা এস এম কামাল হোসেনকে জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত সাহসী সৈনিক অভিহিত করে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, তার অকালে চলে যাওয়া দলের জন্য বিরাট শূন্যতা তৈরি করেছে। দেশের বর্তমান ভয়াবহ দুঃসময় ও কারারুদ্ধ অবস্থায় তার অভাব অনুভব করছেন নেতাকর্মীরা। সরকার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের কর্মীদের ওপর নির্যাতন নীপিড়ন অব্যাহত রেখেছে অভিযোগ করে তিনি বলেন, ৭২ টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের পর পুলিশী নির্যাতনে কামাল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, কামালকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে গণতান্ত্রিক আন্দোলনের বিজয় ছিনিয়ে আনতে হবে। আর সেজন্য ছাত্রদলের নেতাকর্মীদের ভেতর ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহবান জানান।
শনিবার খুলনায় মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপি নেতা ও ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল এসব কথা বলেন।
বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে মহানগর ও জেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক খান আমিরুল ইসলাম আলিম ও মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা। প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি মিজানুর রহমান সজীব, যুগ্ম সম্পাদক মাহাবুব মিয়া, সহ সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান আকতার, সহ সাধারণ সম্পাদক জেসমিন সুলতানা জুঁই ও সহ সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ সুমন। মহানগর ছাত্রদল আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তির সভাপতিত্বে স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। কর্মসূচি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন ও মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস।
স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পী, আজিজুল হাসান দুলু, মাহবুব হাসান পিয়ারু, শেখ তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, আব্দুল আজিজ সুমন, ইবাদুল হক রুবায়েদ।
কর্মসূচিতে মহানগর ও জেলা ছাত্রদল এবং বিভিন্ন ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। স্মরণ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেন ছাত্রদল নেতা আব্দুল্লা কিমিয়া সাদাত।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।