সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কাজে বেরোনোর সময় শিশুর কান্নাকাটি শুরু? মেনে চলুন কিছু কৌশল | চ্যানেল খুলনা

কাজে বেরোনোর সময় শিশুর কান্নাকাটি শুরু? মেনে চলুন কিছু কৌশল

আজকাল বেশিরভাগ বাবা-মাই চাকুরি করেন। বাড়ির দায়িত্ব সামলানোর পাশাপাশি অফিসের কাজ সামলাতে হয়। অনেক মায়েরই ছোট্ট শিশুকে ঘরে রেখে বের হতে খুব কষ্ট হয়। মাকে অফিসে বের হতে দেখে ছোট্ট শিশুও কান্নাকাটি শুরু করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় সেপারেশন অ্যাংজাইটি। সহজ কয়েকটি কৌশল অনুসরণ করলে এই সমস্য়া সমাধান করা সম্ভব। যেমন-

১. শিশুর ক্ষেত্রে নির্দিষ্ট সময়মতো যে কোনও কাজ করা খুব প্রয়োজনীয়। তা না হলে শিশুর সমস্যা তৈরি হয়। ঠিক কতটুকু সময় আপনি শিশুর সঙ্গে কাটাতে পারবেন, তার একটি রুটিন তৈরি করের ফেলুন।

২. রেডি হয়ে বের হবো, বের হবো করবেন না। সন্তানকে বিদায় জানিয়ে নির্দিষ্ট সময়ে বের হয়ে যান। আপনি দেরি করলেই শিশুর মধ্যে উদ্বেগ বাড়বে। এ ফলে সে আরও বেশি কান্নাকাটি করবে।

৩. শিশুর সেপারেশন অ্যাংজাইটি দূর করাতে এমন একজন দেখভালকারী দরকার যে তাকে আগলে রাখবে। শিশুর সঙ্গে দেখভালকারীর সুসম্পর্ক তৈরি হলে তার কান্নাকাটি কমবে।

৪. শিশু কান্নাকাটি করে দেখে অনেক মাই তাকে না জানিয়ে বের হয়ে যান। এটা ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, শিশু যতই কান্নাকাটি করুক না কেন, তাকে না জানিয়ে বের হওয়া ঠিক নয়। এতে তার মনে সন্দেহ দানা বাঁধবে। আপনি চোখের আড়াল হলেই শিশুর মনে হতে পারে আপনি হয়তো কোথাও চলে গেছেন।

৫.অফিস থেকে চাইলে শিশুকে ফোন করতে পারেন। ভিডিও কলেও কখনও কখনও তার সঙ্গে কথা বলতে পারেন। তাকে দেখান কোথায় রয়েছেন।

৬. ছুটির দিনে শিশুর সঙ্গে বেশি বেশি সময় কাটান। একটু বড় হওয়ার সাথে সাথে তাকে বোঝান সপ্তাহের অন্য দিন কাজ করলেও ছুটির দিনে এভাবে শিশুর সঙ্গে কাটাতে পারেন।

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি ? সতর্ক থাকবেন যেভাবে

সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো কি ঠিক?

কাজে বেরোনোর সময় শিশুর কান্নাকাটি শুরু? মেনে চলুন কিছু কৌশল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।