সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নে নৌকার প্রার্থী পেল ১২০ ভোট | চ্যানেল খুলনা

কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নে নৌকার প্রার্থী পেল ১২০ ভোট

পিরোজপুর প্রতিনিধি :: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের কাউখালী উপজেলার দুইটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন দুইটি হলো ১নং সয়না রঘুনাথপুর ও ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া।

এ নির্বাচনে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এইচ.এম রেজাউল করিম খোকন পেয়েছেন ১২০ ভোট। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক। দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেও এত অল্প সংখ্যক ভোট পেয়ে জামানত হারানোয় ক্ষুদ্ধ স্থানীয় নেতাকর্মীরা।

এ ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ দুই হাজার ছয়শত চুয়াল্লিশ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় পার্টির (জেপি) সাইকেল প্রতীকের প্রার্থী এলিজা সাঈদ পেয়েছেন দুই হাজার দুইশত নিরানব্বই ভোট। এ ইউনিয়নে মোট ৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকের এইচ.এম রেজাউল করিম খোকন ১২০ ভোট পেয়ে ৬ষ্ঠ নাম্বারে রয়েছেন।

এ উপজেলার অন্য ইউনিয়ন ৪নং চিরাপাড়া –পারসাতুরিয়াতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহামুদ খান খোকনও চতুর্থ অবস্থানে রয়েছেন। কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাহামুদ খান খোকন পেয়েছেন ১৮৫১ ভোট। যেখানে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ লায়েকুজ্জামান মিন্টু ২২৭৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৫ জন।
Attachments area

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।