সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে প্রধান শিক্ষিকা খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু : অসুস্থ ৬ জন | চ্যানেল খুলনা

কাউখালীতে প্রধান শিক্ষিকা খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু : অসুস্থ ৬ জন

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরর কাউখালী উপজেলার পূর্ব আমরাজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা খানম (৫৪) গত সোমবার গভীর রাতে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে নেওয়ার পথে খাদ্যে বিষক্রিয়ায় মারা যায়। পিরোজপুর সদর হাসপাতালে তার মা বেগম কাজী (৭৫) ভর্তি রয়েছেন । এছাড়াও একই পরিবারের আরও ৫জন অসুস্থতায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা যায়, উপজেলার বান্নাকান্দা গ্রামের তার মামার বাড়ি মাকে সহ গত রোববার বেড়াতে যায়। সেখানে রাতে আত্মীয় স্বজন সহ ৬/৭ জন খাবার খেয়ে ঘুমিয়ে পরে এবং সোমবার ভোরের খাবার খাওয়ার পরেই ডাইয়েরিয়া ও বমি ভাব দেখা দেয়। এঅবস্থায় ফারহানা ও তার মা বেগম কাজী কে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ফারহানা খানমের অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে বারোটায় খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এখনো তার মা পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।