সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন পানির উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা | চ্যানেল খুলনা

কাউখালীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন পানির উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা

পিরোজপুরের কাউখালী উপজেলা আমরাজুড়ি ইউনিয়নের আমরাজুরী ফেরিঘাট, সংযোগ সড়ক ও তৎসংলগ্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সন্ধ্যা নদীতে বিলীন হবার পথে। শনিবার সকালে ভাঙ্গল কবলিত সন্ধ্যা নদীর তীরের ভাঙ্গন হতে রক্ষাকল্পে প্রকল্প নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের বরিশাল দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মজিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন, পিরোজপুরের পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মাহবুবে মওলা ভাঙ্গল কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, আমরা জুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল, ঠিকাদার আব্দুল লতিফ সিকদার সহ এলাকার গণ্যমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর দাবি এখনই ভাঙ্গন রোধের ব্যবস্থা না করলে উক্ত এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু জানান, আমরা স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের মাধ্যমে আমরা স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করার চেষ্টা করছি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।