সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কসোভোর প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত | চ্যানেল খুলনা

কসোভোর প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হতি। তিনি আইসোলেশনে আছেন।

রোববার (২ আগস্ট) রাতে তিনি নিজের ফেইসবুক অ্যাকাউন্টে লিখেন, আজ আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি এবং পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, তিনি ১৪ দিনের সেলফ-আইসোলেশন শুরু করেছেন। এ সময় বাসা থেকে তিনি তার দায়িত্ব পালন করবেন।

হতি বলেন, ‘সামান্য কাশি ছাড়া আমার করোনাভাইরাসের আর কোনো উপসর্গ নেই।

জুন মাসের শুরুর দিকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এএফপি জানায়, বলকানের বাকি অঞ্চলের মতো কসোভোতেও জুন থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়। এটি ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম। ফলে দেশটির চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল।

প্রায় ১৮ লাখ জনসংখ্যার এ দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে ২৪৯ জন প্রাণ হারিয়েছে এবং আক্রান্ত হয়েছে প্রায় ৯ হাজার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।