সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের খাদ্য সহায়তা পৌঁছে যাচ্ছে পত্রিকার হকারদের ঘরে | চ্যানেল খুলনা

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের খাদ্য সহায়তা পৌঁছে যাচ্ছে পত্রিকার হকারদের ঘরে

কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়ায় মাঠপর্যায়ে খবরের কাগজ বিক্রেতা হকাররা মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়েছে। সংবাদপত্রের এজেন্টরা জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ের কোন পত্রিকা না আনায় এসব হকারা পত্রিকা বিক্রি করতে পারছে না। এতে প্রায় ১মাস যাবত চরম খাদ্য সংকটে পড়েছেন ১০ জন পরিবার।এই অবস্থায় সরকারি সহায়তার পাশাপাশি এবার সহযোগিতার হাত বাড়িয়েছে সাংবাদিকদের অন্যতম সংগঠন কলারোয়া রিপোর্টার্স ক্লাব। ক্লাবের খাদ্য সহায়তা পেয়ে হকার পরিবারে মুখে হাসি ফুটেছে।বাবলু সংবাদপত্র পরিবেশক রেজাউল ইসলাম এই বিষয়টি বিভিন্ন সাংবাদিকদের জানান য়ে ,আমার হকাররা খবরের কাগজ বিক্রি করতে না পারায় তাদের পরিবারে চরম খাদ্য সংকটে দেখা দিয়েছে।এই খবরটি শোনামাত্রই কলারোয়া রিপোটাস ক্লাবের সাংবাদিকরা তাৎক্ষণিক তাদেরকে ডেকে এনে চাল,ডাল, তেল,আলু, চিনি, চিড়া.ওয়াশিং পাউডার,পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী হাতে তুলেদেন।এ বিষয়ে হকার বাবু বলেন দেশের এই মহামারীর সময় সাংবাদিক ভাইরা আমাদের খাদ্য সামগ্রী বাড়ীতে পৌছায় দেওয়ার জন্য কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিকদের ধন্যবাদ জানাই। খাদ্যসংকটে দূর করতে এ প্রথমবারের মতো এগিয়ে আসা সংগঠন রির্পোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ বলেন প্রতিদিন তাদের মাধ্যমে খবরের কাগজ হাতে পাই। এ দূর্দিনে তাদের পাশে থাকাটাও বেশ জুরুরী মনে করে তাৎক্ষণিকভাবে আমার ক্লাবের পক্ষে থেকে কয়েক জন হকারের মাঝে খাদ্য সহায়তার ব্যবস্থা করি।একই সঙ্গে তারা যাতে সরকারী ত্রান পাই সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।যাতে তারা একবেলা অভুক্ত না থাকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।