সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা সংক্রমণের ভয়ে পুরো বিমান ভাড়া নিলেন তিনি | চ্যানেল খুলনা

করোনা সংক্রমণের ভয়ে পুরো বিমান ভাড়া নিলেন তিনি

নতুন বেশিষ্ট্যের করোনাভাইরাসের কারণে আতঙ্ক যেন পুনরায় ফিরে এসেছে। দেশের এক প্রান্ত খেকে অপর প্রান্তে যাওয়ার জন্য পুরো বিমান বুক করে ফেলেছেন এক ব্যক্তি।

জানা গেছে, ইন্দোনেশিয়ার ওই ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়। তার নাম রিচার্ড মুলজাদি। করোনাভাইরাস মহামারির মধ্যে স্ত্রীকে নিয়ে সম্প্রতি জাকার্তা থেকে বালির দেনপাসার যাচ্ছিলেন তিনি। সেজন্য পুরো বিমান বুক করে ফেলেন তিনি।

ইনস্টাগ্রামে এক পোস্টে সে কথা জানিয়েছেন রিচার্ড। ফাঁকা বিমানের ছবি পোস্ট করে তিনি লেখেন, বিমানে আর কেউ ছিল না। অন্য যাত্রী থাকলে‌ বিমানে উঠতামই না আমরা।

বিমানের সবগুলো আসন বুক করলেও, চার্টার্ড বিমানের চেয়ে খরচ কম হয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও লায়ন এয়ার গ্রুপের যে আইডি-৬৫০২ বিমানের কথা উল্লেখ করেছেন রিচার্ড, সেটিতে তারা কেবল দু’টি টিকিটই কেটেছিলেন বলে জানিয়েছে স্থানীয় একটি ভ্রমণ পত্রিকা।

বিমান সংস্থাটির সঙ্গে কথা বলে তারা এ তথ্য জানতে পেরেছে। যদওি বিলাসবহুল জীবনযাপন এবং কাড়ি কাড়ি টাকা ওড়ানোর জন্য রিচার্ড পরিচিত। সে কারণে তিনি আস্ত বিমান বুক করলে খুব একটা অবাক হওয়ার কিছু নেই বলে মনে করছেন নেটিজেনরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

লাদাখে বাবার অনশনে গিয়েছিলেন ইন্দিরা, ছেলে সোনম ওয়াংচুককে তুলে নিল পুলিশ

ভারতে প্রথমবারের মতো চালু হলো হাইড্রোজেনচালিত ট্রেন

ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ সাইফুল্লাহর, বাংলাদেশিদের পাচার মামলার বিচার শুরু টেক্সাসে

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

স্বামী মৃত, ছেলে ছুরিকাঘাতে রক্তাক্ত, পাশে বসে মোবাইল চাপছিলেন চিকিৎসক স্ত্রী

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।