সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দুস্থ্যদের মধ্যে কুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দুস্থ্যদের মধ্যে কুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দুস্থ্যদের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ০৫ এপ্রিল রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে কুয়েট ও আশেপাশের ১৩৫ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, শিক্ষক সমিতি কর্তৃক গঠিত এ সম্পর্কিত কমিটির সভাপতি প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন, সদস্য সচিব খন্দকার মোহাম্মদ মহিউদ্দিন ইকরামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, প্রফেসর ড. সজল কুমার অধিকারী, ড. ইসমাঈল সাইফুল্যাহ, মোঃ এস্রাজ-উল-জান্নাত, পারভেজ আহমেদ, সৌমিত্র কুমার সরকার, সোমনাথ সোমদ্দার, মোঃ নূরুজ্জামান, প্রমুখ।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই সচেষ্ট। ইতঃপূর্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিনামূল্যে কয়েক হাজার বোতল হ্যান্ড সেনিটাইজার বিতরণ, ক্যাম্পাস ও ফুলবাড়ীগেট এলাকায় সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন স্থাপন এবং হ্যান্ড বিল বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।