সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা ভাইরাসঃ টুঙ্গিপাড়ায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরলো আরো ৫ জন | চ্যানেল খুলনা

করোনা ভাইরাসঃ টুঙ্গিপাড়ায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরলো আরো ৫ জন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনায় আক্রান্ত আরো ৫ জন রোগী সুস্থ্ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। আজ রবিবার বিকাল ৪ টায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড থেকে তারা ছাড়া পান। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. জসিম উদ্দিন জানান, প্রথমে তাদের গলাব্যাথা, জ্বর থাকলেও পরে নিয়ন্ত্রণে চলে আসে এবং তারা ক্রমেই সুস্থ হতে থাকেন।এছাড়া পরপর দু’বার তাদের নমুনা ফরিদপুরে পাঠানো হয়েছে এবং দু’বারই নেগেটিভ এসেছে। তাই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বাড়িতে গিয়ে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।

তিনি আরো জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি এ্যাম্বুলেন্সে করে তাদের বাড়ি পৌছে দেয়া হয়েছে। বর্তমানে একজন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।