সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনায় প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু হতে পারে! | চ্যানেল খুলনা

করোনায় প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু হতে পারে!

শিগগিরই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সেবা কার্যক্রমের প্রধান ডা. মাইক রায়ান। খবর-আনাদলু এজেন্সির।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ১৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলছে হু’র নির্বাহী বোর্ডের ১৪৮তম বৈঠক। এ বৈঠকেই মাইক রায়ান করোনাভাইসের সংক্রমণের উদ্বেগের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী। গেল সপ্তাহে ৫০ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের পাশাপাশি বিশ্বব্যাপী মৃত্যুহারও উর্ধ্বমুখী। গত সপ্তাহেই বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ হাজারেরও বেশি মানুষ। হয়তো শিগগিরই বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু দেখতে হতে পারে আমাদের।’

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। আর এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৩ জনের।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আজকের টপিক্স আরও সংবাদ

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের যোগদান

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান

খুলনায় চুপ করতে বলার পর লাকড়ির আঘাতে মেয়েকে চিরতরে থামিয়ে দিলেন বাবা

দেয়াল টপকে পালানোর তিন ঘণ্টার মধ্যেই ফের আটক হাজতি ইমন মাঝি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।