সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনায় চমেকের সহযোগী অধ্যাপকের মৃত্যু | চ্যানেল খুলনা

করোনায় চমেকের সহযোগী অধ্যাপকের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী তসলিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (৩ আগস্ট) রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ডা. নজরুল ইসলাম চমেকের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শুক্রবার তিনি চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।

তিনি আরো বলেন, ‘করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয় এবং সোমবার সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর রাত দশটার দিকে তিনি মারা যান।’

তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

চমেক অধ্যক্ষ অধ্যাপক শামীম হাসান জানান, মঙ্গলবার সকালে চমেক হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদে ডা. নজরুলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে মরদেহ দাফনের জন্য নোয়াখালীর চাটখিলে গ্রামে নেয়া হয়।

এর আগে চমেকের আরেক সহযোগী অধ্যাপক ও অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. সামিরুল ইসলাম ২৬ জুন করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।