সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনায় ইন্দোনেশিয়ার হজযাত্রা বাতিল | চ্যানেল খুলনা

করোনায় ইন্দোনেশিয়ার হজযাত্রা বাতিল

আন্তর্জাতিক ডেস্কঃকরোনাভাইরাস মহামারির কারণে এ বছরের হজযাত্রা বাতিল করেছে বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২ জুন) দেশটির ধর্ম মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবছর ইন্দোনেশিয়ার লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ করতে সৌদি আরব যান। অনেকের কাছেই এটি সারাজীবনের সাধনা। কারণ কোটা ব্যবস্থার কারণে দেশটিতে একেক জনের গড়ে ২০ বছর লেগে যায় হজে যেতে।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রায় ২৭ কোটির জনসংখ্যার দেশটির জন্য চলতি বছর হজের কোটা বরাদ্দ হয়েছিল ২ লাখ ২১ হাজার জনের। ইতোমধ্যেই এর ৯০ শতাংশের নিবন্ধন সম্পন্ন হয়েছিল। তবে দেশটির ধর্ম মন্ত্রী ফাচরুল রাজি জানিয়েছেন, করোনাভাইরাস মহামারি এবং ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এ বছরের হজযাত্রা বাতিল করা হয়েছে।জাকার্তায় একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের কর্মকর্তা দেউই জানান, তিনি ছয় বছর অপেক্ষা করেছেন হজে যাওয়ার জন্য। এ বছর হজযাত্রা বাতিল হয়ে যাওয়ায় কষ্ট পেলেও তা মেনে নিয়েছেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।