সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনার টিকা প্রদান কার্যক্রম বন্ধ করায় দেশের মানুষ অনিশ্চিয়তা ও আশঙ্কায় ভুগছেন: মঞ্জু | চ্যানেল খুলনা

করোনার টিকা প্রদান কার্যক্রম বন্ধ করায় দেশের মানুষ অনিশ্চিয়তা ও আশঙ্কায় ভুগছেন: মঞ্জু

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ভ্যাকসিনের অভাবে টিকা প্রদানের কার্যক্রম হঠাৎ করে বন্ধ করায় গোটা দেশের মানুষ অত্যন্ত অনিশ্চিয়তা, আস্থাহীনতায় এবং আশঙ্কায় ভুগছে। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছিলো টিকা বা ভ্যাকসিনের বিকল্প উৎস রাখার কথা কিন্তু সরকার তাতে কোনো কর্ণপাত না করে নিজস্ব দুর্নীতিপরায়ণ কোম্পানির মাধ্যমে শুধুমাত্র ভারত থেকেই একটিমাত্র কোম্পানির ভ্যাকসিন সংগ্রহ করার কার্যক্রম গ্রহণ করেছিল। এ কারণে আজকে গোটা জাতি বিপদগ্রস্ত হয়েছে।
রবিবার (২ মে) দুপুরে হাজি মহসিন রোডের যুব সংঘের পক্ষ থেকে বিএনপির করোনা কল সেন্টারে অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির আশঙ্কা আজকে সত্যের পরিণত হয়েছে। চীন ও রাশিয়ার কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহের সুযোগ থাকার পরও তা গ্রহণ করা হয়নি। সরকারের এই দায়িত্বহীনতা ও দুর্নীতির জন্য অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
মঞ্জু মানবতার সেবায় বিএনপির কল সেন্টারে সহযোগিতার জন্য যুব সংঘকে অভিনন্দন জানিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, রেহেনা ঈসা, মহিবুজ্জামান কচি, বদরুল আনাম খান, সিরাজুল ইসলাম লিটন, কে এম মাহবুব আলম, আনজিরা খাতুন, হাসিনা আকরাম, খান রাজিব আহমেদ, শরিফুল ইসলাম প্রমূখ।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় বিএনপি

খুলনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেসিসির ক্র্যাশ প্রোগ্রাম শুরু

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

বি.এল. কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।