সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনার টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন বাইডেন | চ্যানেল খুলনা

করোনার টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন আজ কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নেবেন। তিন সপ্তাহ আগে টিকার প্রথম ডোজ নেন তিনি। করোনাভাইরাস থেকে বাঁচতে টিকা নিতে জনগণকে উদ্বুব্ধ করতে ওই সময় প্রেসিডেন্ট বাইডেনের টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। খবর এনডিটিভির।
জো বাইডেনের দফতর থেকে বলা হয়েছে– জো বাইডেন (৭৮) ২১ ডিসেম্বর ডেলাওয়ারের ক্রিস্টিয়ানা হাসপাতালে ফাইজারের টিকার প্রথম ডোজ নেন। সেই সময় জনগণকে আশ্বস্ত করে তিনি বলেছিলেন– টিকা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।

বাইডেনের দ্বিতীয় ডোজ টিকা নেওয়া প্রসঙ্গে তার দফতর বলেছে, নতুন প্রেসিডেন্ট এবারও গণমাধ্যমের সামনেই টিকা নেবেন। তিনি জনগণকে আশ্বস্ত করতে এমনটি করবেন।

প্রসঙ্গত, করোনায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে তিন লাখ ৭৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই কোটি ১৮ লাখেরও বেশি মানুষ। পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশটিই।

যুক্তরাষ্ট্রের প্রায় ৬৭ লাখ মানুষ ইতিমধ্যে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত বছরের শেষ নাগাদ দুই কোটি লোককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ট্রাম্প প্রশাসনের। দেশজুড়ে দুই কোটি ২১ লাখ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স্ক মানুষ ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।