সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনাভাইরাস প্রতিরোধে খুলনা জেলা প্রশাসনের লিফলেট বিলি | চ্যানেল খুলনা

করোনাভাইরাস প্রতিরোধে খুলনা জেলা প্রশাসনের লিফলেট বিলি

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে খুলনা জেলা প্রশাসন জনসচেতনতামূলক লিফলেট প্রকাশ ও বিলি করছে। লিফলেটটিতে করোনাভাইরাস কীভাবে ছড়ায়, এটি প্রতিরোধে করণীয়, এ ভাইরাস থেকে নিরাপদ থাকার উপায়, অসুস্থ হলে করণীয় এবং প্রয়োজনীয় যোগাযোগের হটলাইন নম্বরসমূহ যুক্ত করা হয়েছে।

লিফলেটের বর্ণনা অনুযায়ী শ্বাসতন্ত্রের রোগ সৃষ্টিকারী নোভেল করোনাভাইরাস হতে দূরে থাকতে ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া ও মুখ ঢেকে হাঁচি-কাশি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে চোখ-নাক-মুখে হাতের স্পর্শ হতে বিরত থাকা, অন্য কারো সাথে হাত মেলানো বা আলিঙ্গন পরিহার করার পাশাপাশি অসুস্থ পশুপাখির সংস্পর্শে না যাওয়া এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলছে এমন দেশে ভ্রমণ পরিহার করা প্রয়োজন।

আক্রান্ত ব্যক্তির স্পর্শ, হাঁচি-কাশি এবং গবাদিপশুর মাধ্যমে এ রোগ ছড়ায়। তাই কেউ এ রোগে আক্রান্ত হলে অন্যদের নিরাপত্তার স্বার্থে আলাদা কক্ষে অবস্থান ও সবসময় মাস্ক ব্যবহার করা আব্শ্যক। আক্রান্ত ব্যক্তিকে সুস্থ ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফুট দূরত্বে রাখা এবং দেরি না করে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। এ বিষয়ে বিস্তারিত পরামর্শের জন্য আইইডিসিআর এর হট লাইন নম্বর: ০১৯৩৭-০০০০১১, ০১৯৩৭-১১০০১১, ০১৯২৭-৭১১৭৮৪ এবং ০১৯২৭-৭১১৭৮৫ এ যোগাযোগ করা যেতে পারে বলে লিফলেটে উল্লেখ করা হয়েছে।

করোনাভাইরাসের আক্রান্ত ব্যক্তির জ্বর, কাশি, গলাব্যাথা, শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।