সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সরকার সবকিছু করছে:সিটি মেয়র | চ্যানেল খুলনা

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সরকার সবকিছু করছে:সিটি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সরকার সবকিছু করছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তিনি বলেন, জনগণের কল্যাণে আওয়ামী লীগ সরকার সবসময় কাজ করে যাচ্ছে। কোভিড-১৯ প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলতে হবে।

মেয়র আজ (মঙ্গলবার) দুপুরে নগর ভবনে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন খুলনা রোটারি অক্সিজেন ব্যাংকে অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে এসব কথা বলেন।

এসময় রোটারিয়ান ডাঃ সৈয়দ আবু সাঈদ, কেসিসি’র পাইকারি কাঁচা বাজার কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, রোটারিয়ান সরদার আবু তাহের, সালাহ উদ্দিন বাবু, রোমিও হোসেন পিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কেসিসি’র পাইকারি কাঁচা বাজার কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এই অক্সিজেন সিলিন্ডারটি প্রদান করা হয়।

এর আগে আজ সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের একশত ৩৬ জন, ৩০ নম্বর ওয়ার্ডের একশত এগার, ১৮ নম্বর ওয়ার্ডের ৭১ এবং ৯ নম্বর ওয়ার্ডের ২৩ জন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে আট কেজি করে চাল ও নগদ অর্থ বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মেয়র মুজিববর্ষ উপলক্ষে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্ত্বরে গাছের চারা রোপণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।