সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা ও ফাঁদসহ শিকারি আটক | চ্যানেল খুলনা

কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা ও ফাঁদসহ শিকারি আটক

খুলনার কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

আটকৃত হরিণ শিকারী খুলনা জেলার কয়রা উপজেলার আংটিহারা গ্রামের মৃত সাত্তার আলী গাজী ছেলে মিজানুর রহমান।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা ছোট অংটিহারা এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও প্রায় ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাংস, মাথা, ফাঁদ ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

তিনি জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়ন ও অবহিতকরণের লক্ষ্যে কর্মশালা

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।