সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার | চ্যানেল খুলনা

কয়রায় যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনার কয়রা উপজেলায় কোষ্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এসময় একটি নৌকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার ও ১ টি নৌকা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘আমরা কপোতাক্ষ নদ ধরে কয়রার ঘড়িলাল গ্রামের কাছাকাছি পৌঁছে ভোরের আবছা আলোয় একটি নৌকা দেখতে পাই। এতে বসে দু’জন বইঠা বাইছিল। আমাদের ট্রলারটি ওই নৌকার কাছাকাছি পৌঁছানোর আগেই তারা কপোতাক্ষ নদে ঝাঁপিয়ে পালিয়ে যান। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে ভেতরের একটি পাত্রে বরফ দেওয়া অবস্থায় ৬২ কেজি হরিণের মাংস পেয়েছি। নৌকাটিও জব্দ করি।

এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হবে এবং উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুতে বিনষ্ট করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আসিফ গ্রেপ্তার

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার আসামি রিফাত গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।