সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় গরুর পঁচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৭ দিনের কারাদন্ড | চ্যানেল খুলনা

কয়রায় গরুর পঁচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৭ দিনের কারাদন্ড

গরুর পঁচা মাংস বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১ টার দিকে খুলনার কয়রা উপজেলার সদরের পুরাতন বাজারে সিদ্দিক মোড়লের মাংসের দােকানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। এ সময় ঐ দোকানে পঁচা মাংস জব্দ করার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা সহ কারাদণ্ড প্রদান করা হয়। সিদ্দিক মােড়ল ১নং কয়রা গ্রামের আঃ রহিম মোড়লের পুত্র।

জানা গেছে, কয়রা বাজারে গরুর পঁচা মাংস বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঐ দোকান থেকে আনুমানিক ৫ কেজি গরুর পঁচা মাংস জব্দ করা হয়। পরবর্তিতে মাংস ব্যবসায়ী ছিদ্দিককে ২০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের জেল প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, গরুর পঁচা মাংস বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। সেখানে পঁচা মাংস বিক্রির অভিযোগে পঁচা মাংস জব্দ ও বিক্রেতাকে জেল জরিমানা করা হয়েছে। এ সময় কয়রা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।