সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কম খরচে বিশ্ব ভ্রমণের সুযোগ পাবেন সেনাসদস্যরা, টার্কিশ এয়ারলাইনসের সঙ্গে চুক্তি | চ্যানেল খুলনা

কম খরচে বিশ্ব ভ্রমণের সুযোগ পাবেন সেনাসদস্যরা, টার্কিশ এয়ারলাইনসের সঙ্গে চুক্তি

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইনসের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই চুক্তি সই হয়। বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত উদ্দেশ্যে টার্কিশ এয়ারলাইনস ব্যবহারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তুলনামূলকভাবে সুলভ মূল্যে ভ্রমণের সুযোগ পাবেন।

আইএসপিআর জানিয়েছে, এই উদ্যোগের ফলে একদিকে যেমন সেনাসদস্যদের যাতায়াত ব্যয় কমবে, অন্যদিকে সরকারি অর্থেরও সাশ্রয় নিশ্চিত হবে।

চুক্তির আওতায় টার্কিশ এয়ারলাইনসের মাধ্যমে সেনাসদস্যরা আন্তর্জাতিক মানসম্পন্ন স্টার অ্যালায়েন্সের নানা সুবিধা সাশ্রয়ী মূল্যে গ্রহণ করতে পারবেন। এতে বিদেশে কর্তব্য পালনের সময় তাদের অভিযানিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ব্যক্তিগত প্রয়োজনে আন্তর্জাতিক যাতায়াত আরও সহজ হবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই চুক্তি শুধু দুই দেশের সামরিক সম্পর্কই নয়, বরং সামগ্রিক পারস্পরিক সহযোগিতাকে আরও এক ধাপে এগিয়ে নেবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।