সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কম্যান্ডিং অফিসারের মৃত্যুর কথা স্বীকার করল চীন | চ্যানেল খুলনা

কম্যান্ডিং অফিসারের মৃত্যুর কথা স্বীকার করল চীন

আন্তর্জাতিক ডেস্কঃগালওয়ান উপত্যকায় ১৫ জুন রাতে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) কম্যান্ডিং অফিসারের মৃত্যুর ঘটনা অবশেষে স্বীকার করেছে চীন। ওই সংঘর্ষের ঘটনা ভারতের বিহার রেজিমেন্টের এক কর্নেল ও ১৯ সেনা জওয়ানের মৃত্যু হয়। চীনের দিকেও প্রচুর হতাহত হয়েছে বলে ভারত দাবি করলেও চীন এ বিষয়ে এতোদিন মুখ খোলেনি।

ভারতীয় সেনা সূত্রের খবর, সোমবার পূর্ব লাদাখের চুশুলে চীন নিয়ন্ত্রিত মলডো এলাকায় দ্বিপাক্ষিক কোর কম্যান্ডার স্তরের বৈঠকে চীনা সেনাবাহিনীর পক্ষ থেকে কম্যান্ডিং অফিসারের মৃত্যুর ঘটনা স্বীকার করা হয়েছে। গালওয়ানের ঘটনার পরে এই প্রথম চীন সেনা মৃত্যুর খবর স্বীকার করল। সেদিনের সেই সংঘাতে ৭৬ জন ভারতীয় সেনা আহত হয়েছিলেন। যাদের জম্মু ও লেহর সেনা হাসপাতাল চিকিৎসা চলছে। আগামি একসপ্তাহের মধ্যেই তারা সকলেই সুস্থ হয়ে কাজে ফিরবেন।

গালওয়ানে ভারত ও চীনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ সহ বিতর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা করতে ফের ভারত ও চীনের শীর্ষ সামরিক কর্মকর্তারা আলোচনায় বসছেন। লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকের বিষয়ে ভারতীয় সেনাবাহিনী সূত্র জানিয়েছে, ‘গালওয়ান এবং ফিঙ্গার্স এলাকা নিয়ে তো আলোচনা হবেই, সেই সঙ্গে অন্য সমস্ত ইস্যু নিয়েও আলোচনা করা হবে।’ এর আগে গত ৬ জুন এমন আরেকটি বৈঠক হয়। সেই বৈঠকেই ঠিক হয়, ভারত-চীন সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সেখান থেকে চীন তাদের সেনা প্রত্যাহার করবে। কিন্তু তারপরে ১৫ জুন মধ্যরাতে ভারত ও চীনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে, যাতে প্রাণ যায় ২০ জন ভারতীয় সেনার ও আহত হন কমপক্ষে ৭৬ জন। সূত্র- এনডিটিভি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।