সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কঠোর লকডাউনে মাঠে থাকবে সেনাবাহিনী | চ্যানেল খুলনা

কঠোর লকডাউনে মাঠে থাকবে সেনাবাহিনী

আগামী ২৮ জুন থেকে সারা দেশে এক সপ্তাহের কঠোর লকডাউন জারি থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শুক্রবার রাতে তিনি গণমাধ্যমকে এমনটা জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী। আগামীকাল প্রজ্ঞাপন জারি। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সময়টায় সরকার কঠোর অবস্থানে থাকবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, ‘কঠোর, খুবই কঠোর অবস্থানে আমরা থাকতে চাই। কারণ, করোনা সংক্রমণের এই চেইন ভাঙতে গেলে এটাই আমাদের করতে হবে।’

কঠোর লকডাউনের সময়টায় প্রয়োজন ছাড়া একজন মানুষও বাড়ির বাইরে আসতে পারবে না বলেও জানান জন প্রশাসন প্রতিমন্ত্রী। বলেন, ‘মানুষ অপ্রয়োজনে বাড়ির বাইরে আসবে না। অফিস আদালতগুলো বন্ধ থাকবে।’
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাসের বিষয়টি সামনে রেখে তিনি জানান, ৩০ জুন বাজেটের যে বিষয়টি আছে এ সংক্রান্ত যে কার্যক্রমগুলো আছে, এনবিআর রিলেটেড, পেমেন্ট রিলেটেড সেই কাজগুলো করার জন্য স্বল্পপরিসরে এগুলো খোলা থাকবে। তা ছাড়া, অন্য সব কিছু বন্ধ থাকবে।’
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেয়া হবে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘২৮ জুন থেকে এক সপ্তাহের জন্য এই কঠোর বিধিনিষেধ দেয়া হয়েছে। এরপর পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে সেটা আমরা বাড়াব।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।